হাজীগঞ্জের বাকিলা উবির ভবনের উদ্বোধন

নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে হবে

…..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা ভীতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ২য় ও তয় তলার উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বুধবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নব-নির্মিত উর্ধ্বমুখী এ ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের পরিচালক অসীম কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত ও শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
তিনি বলেন, তোমরাই (শিক্ষার্থীরা) আগামি দিনের কান্ডারি। সেজন্য সরকারের দেয়া সব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে হবে এবং তোমাদের স্বপ্ন দেখতে হবে। তবে ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যায় এবং পরিবার, সমাজ তথা দেশ ও জাতিকে উপকৃত করে। সে লক্ষ্যে নিজেকে গড়ে তুলতে হবে। যাতে করে তুমি প্রতিযোগিতামূলক বিশে^ টিকে থাকতে পারো।
এসময় হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়ন তুলে ধরেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, জেলা পরিষদের সাবেক সদস্য হাজি জসিম উদ্দিন, বাকিলা ইউপির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমএ খালেক, বিদ্যালয়ের উপদেষ্টা মোশারফ হোসেন বাবুল, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিমেশ চন্দ্র দাস, বিদ্যালয়ের অভিভাবক সদস্য বেলায়েত হোসেন দুলাল, শিক্ষার্থী কামরুজ্জামান, ফাতেমা আক্তার প্রমুখ।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিতির সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, মোস্তফা কামাল মজুমদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি প্রাণেশ চন্দ্র দাশ, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক সুজন প্রধানীয়া প্রমুখ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ হোসেন মোল্লা লিটন, জামাল হোসেন, আব্দুল করিম, তাহেরা বেগম, সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী।

২৬ জানুয়ারি, ২০২৩।