শহীদ বুদ্ধিজিবী দিবসে
স্টাফ রিপোর্টার

শহীদ বুদ্ধিজিবী দিবস উপলক্ষে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, পাকিস্তানী বাহিনী স্বাধীনতার দুইদিন আগে দেশকে মেধ্য শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হবে, এজন্য তারা ইতিহাসরের এ জঘন্যতম কাজটি করেছিল। বুদ্ধিজীবীদের এ আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না, তাদের এ আত্মত্যাগকে শক্তিতে রুপান্তরিত করেই আজ দেশ এগিয়ে গেছে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দেন। তার ডাকে সারা দিয়ে পরাধীন বাংলার সকল শ্রেণি, পেশা, বর্ণ ও ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আমরা গড়ে উঠবো বলে আশা করি।
বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজী, শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, আবুল কাশেম, তানিয়া ইসলাম, বদরুল নেছা বিথি, শিউলী রানী আচার্যী, মো. ইমরান জোসেন, সায়মা, আহমেদ চৌধুরী, জাকির হোসেন রনি, দীপক কুমার দাস, মো. ইসমাইল প্রধানীয়া ও বিল্লাল হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. আবুল খায়ের। এছাড়া মতলব জেবি পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম। স্টুডেন্ট কেবিনেট, স্কাউট লিডার, কিশোরী ক্লাব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
১৫ ডিসেম্বর, ২০২০।
