সজীব খান
‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এ শ্লে¬াগানে চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এলআইইউপিসির চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
পৌর ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হাজি শাহ আলমের সভাপতিত্বে ও এলআইইউপিসির সিও বন্ধনা চাকি পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ। এ সময় বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ উপলক্ষে আলোচনা সভা
