স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতা নির্বাচিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর এই নির্দেশের পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্মেলনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চলছে নেতা নির্বাচনের মহোৎসব।
চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিষ্ণুপুর ইউনিয়ন বেশ গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ছড়াছড়ি থাকলেও বেশ আলোচ্য সভাপতি পদপ্রার্থী হিসেবে মো. মাহবুবুর রহমান টুটুল মুন্সি অন্যতম। মাহবুবুর রহমান টুটুল বহু বছর যাবত জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় ও সুসম্পর্ক রেখে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে দায়িত্ব পালন করেছেন।
তিনি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত থেকে ১৯৮২ সালে ঢাকা বাসবো থানা ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি তার ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুরুল্লাপুর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে আসছেন। তার মধ্যে নুরুল্লাপুর মোহাম্মদ হোসেন আদর্শ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কল্যান্দী নূরুল্লাপুর চৌরাস্তা বাইতুল আমান জামে মসজিদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
টুটুল মুন্সী বিগত কয়েক দফা জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী তথা নৌকার বিজয় নিশ্চিতকরণে তিনি যোগ্যতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি থেকে শুরু করে, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কাছে বেশ পরিচিত পান।
টুটুল মুন্সি জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ আর তৃণমূলের নেতাকর্মীরাই আমার শক্তি। যদি তাদের বিবেচনায় আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের দায়িত্ব দেয়া হয়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগকে আরো সু-সংগঠিত ও শক্তিশালী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ বিষ্ণুপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
