চাঁদপুর আদালতে হাজিরা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। গত মঙ্গলবার দুপুরে তিনিসহ অন্য নেতাকর্মীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলামের আদালতে হাজিরা দেন এবং বদলী জামিন নেন। এ সময় তিনিসহ অন্যরা জিআর ৭২১/১৮ মামলায় বদলি জামিন নেওয়ার জন্য আদালত আসলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
২০১৮ সালে পুরানবাজার মধ্য শ্রীরামদী বউবাজার এলাকায় বিষ্ফোরক দ্রব্যের বিষ্ফোরণ ঘটানোসহ অস্ত্র-শস্ত্র নিয়ে রাস্তাঘাট অবরোধের মামলায় তারা আদালত থেকে বদলী জামিন নেন। আসামিদের পক্ষে বিএনপি সমর্থিত আইনজীবীরা মামলায় অংশ নেন।

২৭ জানুয়ারি, ২০২২।