চাঁদপুর আদালতে হাজিরা দিলেন শেখ মানিক

নূরে আলম খান
চাঁদপুর জেলা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে তিনিসহ অন্য আসামিরা হাজিরা দেন। মামলাগুলো ছিলো- এসসি-৪৯/২১, সন্ত্রাস ১/১৬ ও এসটিসি ৭৬/১৫। এই মামলাগুলোতে বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরাও হাজিরা দেন।
আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সলিমউল্লা সেলিম, অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, আইনজীবী অ্যাড. সামছুল ইসলাম মন্টুসহ অন্য আইনজীবীরা।
রোববার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক আদালতে হাজিরা দিতে আসলে জেলা বিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে আসেন।

২৮ ফেব্রুয়ারি, ২০২২।