মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার মাজেদা বেগম (৭৫) হত্যা মামলা প্রধান আসামি মুস্তাকিনকে আটক করেছে র্যাব। র্যাব-১১ (কোম্পানী কুমিল্লা অঞ্চল) অভিযান চালিয় গত শনিবার দিবাগত রাতে আড়াইটায় কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব মুস্তাকিনকে মতলব উত্তর থানায় হস্তান্তর করেছে।
গতকাল রোববার সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৭৫) মারা যান। ৯ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে নারগিস বেগম (৫৫) এর বৃদ্ধার মা মাজেদা বেগম (৭৫) প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার পরিবার।
মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাজেদা বেগম হত্যা মামলার প্রধান আসামি মুস্তাকিনকে আটক করেছে র্যাব। র্যাব আসামিকে মতলব উত্তর থানায় হস্তান্তর করেছে। মুস্তাকিনকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।
২৮ ফেব্রুয়ারি, ২০২২।
