চাঁদপুর ওয়ারলেছে অবৈধ বালু ভরাট বন্ধ

সদর ইউএনও’র হস্তক্ষেপে

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার ওয়ালেছে সড়ক ও জনপদের সম্পত্তিতে অবৈধভাবে বালু ভরাট করে দখলের উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের হস্তেক্ষেপে অবৈধভাবে বালু ভরাট বন্ধ করে সড়ক ও জনপদ বিভাগ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ জানান, ওয়ালেছে সড়ক ও জনপদের সম্পত্তিতে এক ব্যক্তি কোন প্রকার লিজবিহীন বালু ভরাট করে দখল করার অভিযোগ পাওয়ার পর আমি সেখানে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বালু ভরাট বন্ধ করে ড্রেজারের পাইপ খুলে ফেলি। তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি অবৈধভাবে সরকারি সড়ক ও জনপদের সম্পত্তি দখল করার চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর সওজের সার্ভেয়ার মো. মারুফ হোসেন বলেন, ওয়ারলেছের ঐ ব্যক্তিরা দু’ভাই। ২০০১ সালে তারা লিজ আনে, এরপর থেকে তারা আর সে জায়গায় নবায়ন করা করেননি। ফলে তারা অবৈধভাবে সওজের সম্পত্তিতে দখলের চেষ্টা করছেন। আমরা বুধবার গিয়ে তাদের নিষেধ করেছি। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গিয়ে বালু ভরাট বন্ধ করি।
এ সময় সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন ও সার্ভেয়ার মো. মারুফ হোসেন উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি, ২০২১।