চাঁদপুর ওয়ারলেছ চৌধুরী বাড়ি জামে মসজিদের কমিটি গঠন

সজীব খান :
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি জামে মসজিদের ওয়াক্ফ এস্টেটের কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ ওয়াক্স এস্টেটের সহকারী প্রশাসক মো. আব্দুস কুদ্দুছ স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মজিব আহম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ ফারুক আহম্মদ চৌধুরী, সদস্য অ্যাড. মঞ্জর আলম চৌধুরী, আলহাজ মতিন খান, অ্যাড. নজরুল ইসলাম, আ. মালেক কমিশনার, মো. দেলোয়ার হোসেন মাস্টার, শফিকুর রহমান বেপারী, মামুনুর রশিদ চৌধুরী, মো. বাদল চৌধুরী, মো. লিটন চৌধুরী, নাজির আহম্মদ চৌধুরী।
পরে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে এ কমিটি সম্পর্কে মসজিদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ বলেন, চৌধুরী বাড়ি জামে মসজিদের ওয়াক্ফ করা সম্পত্তি হচ্ছে ১৮ শতাংশ। কিন্তু শুনেছি বর্তমান কমিটি সম্পত্তি ৮ শতাংশ উল্লেখ করেছে। মসজিদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য এ কাজ করা হয়েছে। তারা কমিটির মেয়াদ থাকার পরও পারিবারিক কমিটি ঘোষণা করেছে। সে কমিটি মসজিদের মুসল্লিরা প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আমি মসজিদের দায়িত্ব নেয়ার পর মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগে মসজিদের অবকাঠামো ছিলে কাঁচা, সে মসজিদ আমি ৩ তলাবিশিষ্ট ভবনের ফাউন্ডেশন নিয়ে ১ তলার কাজ সুন্দরভাবে শেষ করেছি।