এস এম সোহেল :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও ফরিদগঞ্জ উপজেলার বড়ালি চতুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল রোববার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে বেপরোয়া বোগদাদ বাসের ধাক্কায় আনোয়ার গাজী নামের এক সিএনজি স্কুটার চালক গুরুতর আহত হয় এবং ফরিদগঞ্জ উপজেলায় বড়ালি চতুরা কামিনি ডাক্তারের পুলের কাছে দ্রুতগামী সিএনজি স্কুটারের ধাক্কায় সুভাষ মজুমদার নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
জানা যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সুভাষ মজুমদার (৭০) ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি গ্রামের খিতিস চন্দ্র মজুমদারের ছেলে।
নিহতের ছেলে পাপন মজুমদার জানায়, রোববার সন্ধ্যায় তার বাবা সুভাষ মজুমদার বাড়ি আসার পথে বড়ালি চতুরা কামিনি ডাক্তারের পুলের কাছে বালিবাহী ট্রাকের ধাক্কায় আহত হন। এতে সুভাষ মজুমদারের শরীরের বিভিন্ন স্থানে মরাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ফরিদগঞ্জ চতুরা হাসপাতালে নিলে সেখান থেকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গতকাল রোববার রাত ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে বেপরোয়া বোগদাদ বাসের ধাক্কায় আনোয়ার গাজী নামের এক সিএনজি স্কুটার চালক গুরুতর আহত হয়েছে। আহত চালক চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের সেকান্দর গাজীর ছেলে। আহতের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে সিএনজি স্কুটার চালক আনোয়ার গাজী হাজীগঞ্জ থেকে স্কুটারটি চালিয়ে চাঁদপুর আসার সময় বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বোগদাদ বাস রাস্তার রঙসাইটে গিয়ে সিএনজি স্কুটারটিকে চাপা দেয়। এতে স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গাড়িতে অন্যকোন যাত্রী না থাকায় চালক আনোয়ার হোসেন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ওই বোগদাদ বাসটি স্থানীয়রা আটকে রাখেন। পরে প্রত্যক্ষদর্শীরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
- Home
- জেলা সংবাদ
- চাঁদপুর ও ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ২
