স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে পুরাণবাজার জগন্নাথ মন্দিরের রথযাত্রার সপ্তাহব্যাপী অনুষ্ঠান নতুনবাজার কালী বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল রোববার বিকেল থেকেই রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তা চলে রাত রাত সাড়ে ১০টা পর্যন্ত।
পঞ্চগড়ের কণ্ঠশিল্পী সুশান্ত কৃষ্ণ দাস এককভাবে ধর্মীয়, ভজন ও বিবেকের গান পরিবেশন করেন। যা দর্শকদের মুগ্ধ করে রাখে। বিকেল থেকেই কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের নর-নারী ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পঞ্চগড়ের এই শিল্পী ছাড়াও চাঁদপুরের অনন্যা দাস মিতু কয়েকটি ধর্মীয় সংগীত পরিবেশন করেন। এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলে ছিলেন ঠাকুরগাঁয়ের নবরদ্বীপ রায়, বাঁশিতে ছিলেন পঞ্চগড়ের তুষার রায় অনিক, ঢোলে জ্যোতিরাজ সিনহা ও জুড়িতে ছিলেন নয়ন রায়।
সন্ধ্যায় জগন্নাথ মন্দিরের সেবকদের পরিবেশনায় সন্দ্যা আরতি অনুষ্ঠিত হয়। এতে নামকীর্তনের মাধ্যমে ভক্তরা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রতিমূর্তির সম্মুখে এই আরতি প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদ ও জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিশাল গোবিন্দ দাসাদীকারী, রথ উদ্যাপন আহ্বায়ক সমর কান্তি সাহা, সদস্য সচিব সহদেব বর্মন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সাংবাদিক বিমল চৌধুরী, কার্তিক সরকারসহ আরো অনেকে।
৮ জুলাই, ২০১৯।
