আমাদের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে হবে
………..মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান
এস এম সোহেল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নাত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলা ও ইসলামী সংস্কৃতি কোনটি সাংঘর্ষিক নয়। একটি অপরটির সাথে কোন সংঘর্ষ নেই। একটি ভালো ইসলামিক সংগীত দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়, কিন্তু অনেক সময় রাতভর ওয়াজ করে মানুষকে আকৃষ্ট করা যায় না। আমাদের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে হবে। মাদরাসায় পড়লেই যে এক লোক ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। এমন কোন কাজ করা যাবে না, যে ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে। দয়া করে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে প্রতিদিন তিনটি জিনিস মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে, ঘন ঘন হাত ধুতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. মো. সাইফুদ্দীন খন্দকারের সভাপতিত্বে এবং নাত সন্ধ্যা উদযাপন কমিটির আহ্বায়ক মো. আবদুর রহমান গাজী ও সদস্য সচিব মো. মোশাররফ হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, চাঁদপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. বদরুদ্দোজা।
অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদে বারী তা’লা পরিবেশন, নাতে রাসূল (সা.) পরিবেশন, হামদে বারী তা’লা পরিবেশন, আওলিয়া সঙ্গীত পরিবেশন, রবিউল আইয়াল সঙ্গীত পরিবেশ, তাকীদ সঙ্গীত পরিবেশ, ছাত্র হিযবুল্লাহ সঙ্গীত পরিবেশ ও সমাপনী সঙ্গীত পরিবেশন করেন- ক্বারী মো. নূরুল হুদা ও হাফেজ মো. আরেফিন, মো. খলিলুর রহমান, মো. আলী হোসাইন, মো. সাইফুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, মো. শাহাদাত হোসাইন, মো. মোহেব্বুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. নিয়াজ, মো. তাওহীদুল ইসলাম, মো. সাকিব হোসাইন, মো. সিয়াম, ফয়েজ আহমদ, হাফেজ মো. শাহাদাত, মো. মাছুম বিল্লাহ, মো. সাব্বির হোসাইন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল কাদের, হাফেজ মো. আরিফুল ইসলাম, হাফেজ বোরহান উদ্দিন আহমেদ, মো. খাদেমুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. নোমান হোসেন, মো. আরিফ হোসেন, মো. ফয়েজ, মো. সাইফুল ইসলাম, মো. নেছার উদ্দিন ও হাফেজ মো. শাহীন।
১৬ নভেম্বর, ২০২০।
