স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলওয়ে কোর্টস্টেশনে হুইল চেয়ারে বসা অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক অজ্ঞাতনামা (৪০ বছরের) হিন্দু নারীর মৃত্যু
হয়েছে বলে রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্লাহ্ বাহার কোর্টস্টেশন এলাকার হতদরিদ্র ও ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, অজ্ঞাতনামা এ নারী দীর্ঘদিন যাবত এ এলাকায় হুইল চেয়ারে বসে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো।
গত কয়েকদিন যাবত সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে কেউ চিকিৎসা করানোর জন্য হাসপাতালে পাঠায়নি। সে হুইল চেয়ারে বসে শারীরিক যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে হঠাৎ সোমবার রাত অনুমান পৌনে ১১টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুকালে তার সাথে থাকা ও ব্যবহারকৃত হুইল চেয়ারটি পুলিশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত সোমবার রাত অনুমান পৌনে ১১টায় রেলওয়ে কোর্টস্টেশনের বিশ্রামাগার সংলগ্ন প্লাটফরম এলাকায়। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্লাহ্ বাহার, থানার সেকেন্ড অফিসার মো. কাউসার আহমেদ রাতেই লাশটি উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে যায়।
রেলওয়ে থানার ওসি আরো জানান, তবে এলাকার হতদরিদ্র ও ব্যবসায়ীদের ভাষ্যমতে অনুমান বা ধারণা করা হচ্ছে, মৃত নারী করোনায় আক্রান্ত ছিল। তাকে করোনা পরীক্ষা হলে বুঝা যেত সে করোনায় আক্রান্ত কিনা? এছাড়া অনেকে বলেছে, এ নারী হিন্দু ছিল। সে সিঁদুর ব্যবহার করতো বলে কোর্টস্টেশন এলাকার সেলিম গাজী, রিকসা আবুল চালক হাসিম, ফারুক, বাবুল ও কয়েকজন লেবার এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৪, তারিখ-৩-৮-২০২১। চাঁদপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে মৃত নারীর লাশের সুরুতহাল রিপোর্ট শেষে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় ময়নাতদন্তের জন্য।
এছাড়া পুলিশের পিবিআই সংস্থা এ অজ্ঞাতনামা নারীর ছবি, হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয়, নাম ও সন্ধান নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে। ওসি আরো জানান, লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে খাদেমুল ইনসান সংস্থার কাছে পৌঁছে দেওয়া হবে সমাহিত করার জন্য।
০৩ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর কোর্টস্টেশনে অজ্ঞাত ভিক্ষুকের মৃত্যু
