সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক শক্তি গতিশীল থাকে
………………… নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ, ভূখণ্ড, পতাকা ও সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয় সেজন্য তাকে স্বপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মূল হোতা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে না হয় সেজন্য সংসদে আইন করেন। খালেদা জিয়া রাজাকার গোলাম আজমকে মন্ত্রী করে গাড়িতে পবিত্র পতাকাকে তুলে দেয়।
তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি গতিশীল থাকে। আগামি ২০ ও ২১ ডিসেম্বরের আগে সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার সম্মেলন েেশষ করতে হবে। সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসস্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা।
