হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন সম্মেলন উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌর ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে সম্মেলন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ মনোনীত সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগ মনোনীত সমন্বয়ক কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মজুমদার।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুসহ পৌর নেতৃবৃন্দ। এ সময় ওয়ার্ড নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, পৌর মেয়র ও সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী বিল্লাল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মোবারক হোসেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, কাজী মনির হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শামছুজ্জামান মুন্সী ও জাকির হোসেন মিয়াজী, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় পৌর আওয়ামী লীগ এবং পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্ধিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাসহ সব আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা এবং তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।