স্টাফ রিপোর্টার
আগামি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২। সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন দুই প্যানেলের প্রার্থীরা।
গত ১৩ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় শেষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হলেন বর্তমান কমিটির সভাপতি অ্যাড. আহসান হাবীব। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. শহিদুল্লাহ কায়সার ও সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুল হালিম পাটোয়ারী। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল্লাহ আল মামুন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাড. আহসান হাবীব ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এবং বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাড. কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মহসিন খান নির্বাচন করবেন।
১৬ জানুয়ারি, ২০২২।
