স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বচিত সভাপতি ও সাধারণ সম্পাদককের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দোতলায় হস্তান্তরের আগে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. কামালউদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি অ্যাড. আহসান হাবীব, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. শেখ আব্দুল লতিফ, অ্যাড. কাজী আব্দুল গফুর, অ্যাড. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. এএনএম মাঈনুল ইসলাম, সম্পদাক ফরমস্ অ্যাড. মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাড. নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মো. ইমান হোসেন টিটু, জেনারেল অডিটর অ্যাড. শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. মাসুদ রানা, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. শাখাওয়াত হোসেন মজুমদার, অ্যাড. মো. আবু কাউছার, অ্যাড. তাছলিমা আক্তারসহ সিনিয়র আইনজীবীরা।
২৫ জানুয়ারি, ২০২২।
