মতলব দক্ষিণ ব্যুরো
আহ্লে সুন্নাত ওয়াল জামাত মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। গত রোববার বেলা ১১টায় মতলব দারুল উলূম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ক্যাম্পাসে ঈদ-এ-মিলাদুন্নবী মাহ্ফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামাত মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মুফ্তী মুহাম্মদ আলাউদ্দিন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাও. মহিউদ্দিন, মাও. বায়েজিদ হোসেন, মাও. জিয়াউল হক।
বক্তারা বলেন, প্রিয় নবীজির (স.) শুভাগমন মুসলিম উম্মাহ্ জন্য নেয়ামত। প্রিয় নবীর (স.) অনুসরণ ও মিলাদ পালনের মাধ্যমে ঐ নেয়ামতের শুকরিয়া আদায় করা মুসলিম উম্মাহ্ জন্য একান্ত কর্তব্য।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
Post navigation
