চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
আগামি ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার ২৯৪ জন। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল।
নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচলনা কমিটি সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়ন দাখিল। বিকেল ৪টা ১৫ মিনিটে মনোনয়ন বাছাই, বিকেল ৪টা ৩০ মিনিটে আপত্তি দাখিল, আপত্তি শুনানি বিকেল ৪টা ৪৫ মিনিট এবং প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির সভাপতি আলহাজ অ্যাড. মো. ইব্রাহীম খলিল। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন। নির্বাচনে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মাইনুল আহসান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. তৌহিদুল ইসলাম তরুন।
নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। দু’প্যানেলেরই বড় বড় পদের প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই আদালত এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আদালত চত্বর ও প্রতিটি সেরেস্তাই এখন নির্বাচনী উৎসব বিরাজ করছে।
১৬ জানুয়ারি, ২০২১।