মতলব উত্তরে জাতীয় পার্টির কম্বল বিতরণ

সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ
……….আলহাজ এমরান হোসেন মিয়া
মতলব উত্তর ব্যুরো
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ এমরান হোসেন মিয়া নিজ এলাকায় গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর নিজ বাড়ি প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ এমরান হোসেন মিয়া।
মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোল্লা বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম পাঠান, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবীর গাজী, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সদস্য দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, মোহনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি সেলিম ঢালী প্রমুখ।
এসময় আলহাজ এমরান হোসেন মিয়া বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে ৩০ লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। জাতীয় পার্টির পক্ষ থেকেও সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
১৬ জানুয়ারি, ২০২১।