স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভাল। সুন্দরভাবে চতুর্থ ধাপ পর্যন্ত ইউপি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আগামি দুই ধাপের নির্বাচন রয়েছে আমি আশা করি সে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।
তিনি আরো বলেন, জেলা টাস্কফোর্স কমিটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাই খুব সুন্দরভাবে অভিযান পরিচালনা করেছে। যার কারণে এতগুলো মামলা দেখা যায়। যার ফলে রাজস্ব খাতে রাজস্ব আয় বেড়েছে। আগামি ১৬ ডিসেম্বর প্রথানমন্ত্রী গণশপথ গ্রহণ করাবেন। সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে চাঁদপুর স্টেডিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐদিন দুইটার মধ্যে সবাই স্টেডিয়ামে প্রবেশের পর জাতীয় পতাকা, টুপি ও মাক্স প্রদান করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের ইকবাল হাসেন পাটওয়ারী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, এনএসআই উপ-পরিচালক শাহ্্ আরমান আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুল আলম লিপন, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মাশাদ উদ্দিন নাহিয়ান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
১৩ ডিসেম্বর, ২০২১।
