যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে
…….জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির উন্নয়ের সাথে সাথে আমাদের সামাজিক মূল্যেবোধের উন্নয়ন ও করতে হবে।বর্তমানে ডিজিটাল মাধ্যমে আমাদের তরুণ-তরুণীরা বিভিন্ন অসামাজিক কাজে মনের অগোচরে জড়িয়ে যাচ্ছে। যার পরিনাম আমাদের জন্য মঙ্গলজনক এবং সুখকর না। যারা এ ধরনের কাজে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সামাজে যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের সবার একযোগে কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক ও অভিভাবকদের প্রত্যক্ষ যোগাযোগ তৈরি করতে হবে। যাতে সমাজে কিশোর গ্যাং সৃষ্টি না হয়।
তিনি আরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে উত্তোরন করতে হলে নজরদারি বাড়াতে হবে। আমরা যদি এই ব্যাধি থেকে বের হতে না পারি আমাদের সামাজিক অবক্ষয় দিন দিন বাড়তেই থাকবে।
মাদকের প্রতি ইঙ্গিত করে বলেন, মাদকদ্রব্যের মূল্য তালিকা আর প্রচার করতে পারবে না। প্রতিমাসে প্রতিটি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২টি করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে আগামিতে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সময় মানসম্মত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। কারণ আমারা অনেক প্রতিষ্ঠানে পরিদর্শনে নিয়ে আশানুরূপ ফলাফল পাইনি। শহরের যানজট নিরসনে সব অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করা হবে। এই উচ্ছেদ অভিযানে চাঁদপুর পৌরসভার পাশাপাশি জেলা প্রশাসনের লোকজনরাও থাকবে। আমরা চাই একটি সুশৃংখল ও পরিকল্পিত শহর।
তিনি বলেন, নদীতে জাল ফেলে ছোট ছোট মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। নদীর নাব্যতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এভাবের মা ইলিশ অভিযান অত্যান্ত সফল ভাবে সস্পন্ন করেছি। যার কারনে মা ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। অবৈধ বিলবোর্ড তুলে ফেলে শহরের সৌন্দর্য রক্ষার্থে কাজ করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, চাঁদপুরে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করার কারণেই আগের থেকে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। আমরা কিশোর গ্যাং নির্মূলে কঠোরভাবে কাজ করছি। ইতোমধ্যে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে একটি স্পেশাল ফোর্স কাজ করছে। শহরে যানজট একটা ভয়াবহ রুপ নিচ্ছেন। সড়কের যানজন নিরসনে প্রতিটি রাস্তায় ওয়ানওয়ে নিয়মে গাড়ী চলাচল নিশ্চিত করতে হবে। যানজট নিরসন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি পরিবহনের মালিক-শ্রমিকদের সাথে বসে আলোচনা করি তাহলে এর একটা সমাধান পেতে পারি। একজন মা কিন্তু তার সন্তানের যে কোন পরিবর্তন দেখতে পারে। সন্তানের যে কোন বিষয়ে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে আপনারা নজরদারি বাড়িয়ে দিবেন। মাদক পাচার কারীর পাশাপাশি মাদকের গডফাদারের নামের তালিকা তৈরি হচ্ছে। মাদকের বিশেষ বিশেষ স্পষ্টে আমারা অভিযান পরিচালনা করছি। সামাজের অপরাধ প্রবণতা কমানোর জন্য আমরা যৌথভাবে কাজ করছি।
সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিল।
১৪ নভেম্বর, ২০২২।
