চাঁদপুর জেলা আ.লীগের আলোচনা সভা, কেককাটা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, সন্তোষ দাস, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, খালেদুর রহমান মিঠু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আব্দুল ওহাব তপাদার, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওহিদুল ইসলাম প্রধানীয়া, জেলা কৃষক লীগের পক্ষে আব্দুল হান্নান সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে রেনু বেগম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রাক্তন ছাত্রনেতা আক্তার পাটওয়ারী, ছাত্রনেতা সুমন মজুমদার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের ইমাম মুফতি জাফর আহমেদ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

২৫ জুন, ২০২২।