স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা এলাকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বাসভবনের হলরুমে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরের সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সব শহীদদের। ১৯৪৯ সাল থেকে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন সেইসব নেতাদেরও স্মরণ করছি। নির্যাতিত, নিপীড়িতের জন্য আজকের এই শুভ দিন। আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার পর থেকে গণমানুষের জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ এখন আর খালি পেয়ে থাকতে হয় না, তারা পায়ে জুতা পরে, গায়ে জামা পড়ে। দেশের মানুষকে এখনো না খেয়ে থাকতে হয় না। আওয়ামী লীগ দেশবাসীর জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাড. সাইফুদ্দীন বাবু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাবেক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীসহ আরো অনেকে।
২৫ জুন, ২০২২।
