প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভার সিদ্ধান্তসমূহ : ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসব পালকনকল্পে ব্যাপক কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয়তা গোপন করে অসৎ উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদ লাভ করা চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিককে প্রাথমিক সদস্য পদ ও স্বীয় দলীয় জেলা পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক কেন্দ্রিয় আওয়ামী লীগ এবং প্রশাসনের সর্বত্র জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। মেয়াদোত্তীর্ণ সব উপজেলা সম্মেলনে দ্রুত সমাপ্ত করা। জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার গঠনতন্ত্র এবং সংগঠন বিরোধী উপদলীয় কোন্দল সৃষ্টির প্রয়াসের তীব্র নিন্দা জানানো হয় এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা ইউনয়ন পরিষদসমূহের নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক প্রার্থী নির্বাচনে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌ. আব্দুর রব ভূঁইয়া, সন্তোষ দাস, আব্দুর রশিদ সর্দার, মঞ্জুর আহমেদ, যুগ্ম সম্পাদক আহসান আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলমি মিয়াজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, সদস্য আব্দুর রশিদ মজুমদার, হাজি আব্দুল লতিফ, মাহবুবুল আলম লিপন, কামরুজ্জামান মিন্টু, বিএইচএম কবির আহমেদ, আবু সায়েদ সরকার, গাজী মাইনুদ্দীন প্রমুখ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়ার স্বাক্ষরিত এক প্রেরিত পত্রে কার্যকরি কমিটির সভার সিদ্ধান্তসমূহ জানানো হয়।
০৭ মার্চ, ২০২১।
