মুসলমানদের যুদ্ধ নাস্তিকদের বিরুদ্ধে ……..আল্লামা জুনাইদ বাবু নগরী

 

ফরিদগঞ্জ ব্যুরো
হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবু নগরী বলেছেন, আজ বাংলাদেশসহ সারা দুনিয়েতে যে অশান্তি বিরাজ করছে, তার পিছনে কারা কাজ করছে, কারা নানাভাবে মুসলিম জাতিকে বিশ্বব্যাপী উগ্র হিসেবে আখ্যা দিচ্ছে। তারা হচ্ছে নাস্তিকের দল। তাদের কোন ধর্ম নেই। তাদের একমাত্র শত্রু হচ্ছে আল্লাহ, রাসুল ও উম্মতি মোহাম্মদীরা। এই নাস্তিক্যবাদীরা আমাদের দেশসহ সারা বিশ্বে নানা ধর্মের বিশ্বাসীদের মধ্যে নানাভাবে বিরোধ সৃষ্টি করে আজ ধর্মে ধর্মে যুদ্ধে লাগিয়ে তারা খেলা করছে। তারা বুঝে না নমরুদ ফেরাউনরাও অনেক শক্তিশালী ছিল, কিন্ত আল্লাহপাকের ইশারায় সামান্য মশার কাছে তারা পরাস্ত হয়ে গেছে।
তিনি বলেন, নবী-রাসুলের কথা শুনলে তাদের গা জ্বালা দিয়ে উঠে। তাই এদেশের শান্তিপ্রিয় মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান এবং এর খেদতমকারী ও আল্লাহওয়ালাদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে। তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আজ ইন্ডিয়ার মোদী সরকার পুরো ভারতে বাবরী মসজিদ ধ্বংস ও মুসলমানদের নির্মূলে ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু মহান আল্লাহপাকের ইশরায় সেও শান্তিতে নাই। বাংলার মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ সমগ্র জাতি স্বহবস্থানে বাস করছে, আওয়ামী লীগ-বিএনপিরাও কোন না কোনভাবে এক ও অভিন্ন। কিন্তু মুরগী শাহরিয়ার কবিরসহ নাস্তিক্যবাদের বিশ্বাসীরা হচ্ছে সমস্ত জাতির জন্য বিপজ্জনক। তাই মুসলমান তথা আমাদের যুদ্ধ হচ্ছে নাস্তিক্যবাদের বিরুদ্ধে। এর বাইরে সমস্ত বিশ্ববাসী আমি মনে করি নিরাপদ ও শান্তির বিশ্বাসী।
গত শুক্রবার (৫ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে ৩য় বার্ষিকী ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবু নগরী তাঁর বক্তব্যে এই কথা বলেন।
ঢাকা জামিয়াতুল ইব্রাহীম মাদ্রসার মুহাদ্দেস মাও. মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও. মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলে আরো ওয়াজ করেন মাও. কারী আশরাফ আলী, মাও. অলি উল্যা, মাও. জসিম উদ্দীন, মাও. মুফতি আনোয়ার মোল্লা, মুফতি মাও. আনোয়ার হোসাইন আমিনী প্রমুখ।
০৭ মার্চ, ২০২১।