
বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলার নবগঠিত উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত ৪ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। তাই তিনি নবগঠিত সব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি আগামি জাতীয় নির্বাচনসহ শেখ হাসিনার সব কর্মকা-ে নিরলসভাবে কাজ করবে।
