যারা দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করা হবে
……………সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অন্ধ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। গত শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিজের জীবন দিয়েছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, এ দেশের ৭ লাখ ১১ হাজার গৃহহীনকে জননেত্রী শেখ হাসিনা গৃহ নির্মান করে দিয়েছেন। যার জমি আছে ঘর নেই, তাকেও ঘর নির্মাণ করে দিচ্ছেন। বিগত কোন সরকার তা করেনি। করোনাকালীন সময়ে মানুষে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন ও বিনা পয়সায় করোনা টিকা প্রদান করেছেন। যারা দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।
এসময় জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অন্ধ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৯ জানুয়ারি, ২০২৩।
