স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে শহরের গুয়াখোলা রোড এলাকার সামনে থেকে তাদের আটক করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ইমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, উভয়ই ২০১৮ সালের রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেন। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই আবু হানিফ।
২৬ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ২
