হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন-অর রশিদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকালে পবিত্র কোরআন খতম ও দুপুরে মরহুমের কবর জেয়ারত, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মো. বিল্লাল হোসাইন আল কাদেরী ও পৌরসভাধীন টোরাগড় পূর্ব পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমামের নেতৃত্বে ৫ জন হাফেজ পবিত্র কোরআন খতম করেন। এরপর দুপুরে মরহুম হারুন অর-রশিদের কবর জেয়ারত শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
মরহুম মোহাম্মদ হারুন-অর রশিদের আত্মার মাগফেরতা কামনায় ১ম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এই মিলাদ, দোয়া ও মোনাজাতে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ’র সহকর্মী, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের এই দিনে (২৫ জানুয়ারি, ২০২০ইং) মোহাম্মদ হারুন অর রশিদ নিজ বাড়িতে মারা যান।
২৬ জানুয়ারি, ২০২১।