চাঁদপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন মো. মেহেদী হাসান। গত ৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানকে করে ৩শ’ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
মো. মেহেদী হাসান গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায়ই ছাত্রলীগে যোগ দেন। এরপর ২০১৩ সালে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। চাঁদপুরে সংসদ নির্বাচন, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মা নূরজাহান বেগম মহিলা আওয়ামী লীগ নেত্রী। মো. মেহেদী হাসান করোনাকালীন সময়ে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রতিষ্ঠিত কিউআরসি সংগঠনে টিম লিডার হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। চাঁদপুর পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রেসসহ নানা দায়িত্ব পালন করেন। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। তিনি অনন্যা নাট্যগোষ্ঠীর অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে এটিএন বাংলা নাট্যযুদ্ধে চাঁদপুরের হয়ে ৪র্থ রাউন্ড পর্যন্ত অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি এলএলবি অধ্যয়নরত।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে মো. মেহেদী হাসান বলেন, মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, তিনি আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির একজন হওয়ার সুযোগ দিয়েছেন। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং আমার অভিভাবকতুল্য চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের প্রতি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখলো। সেই সাথে আমি আমার দায়িত্বপালনে শতভাগ সচেষ্ট থাকবো ইন্শাআল্লাহ এবং সবার দোয়া কামনা করছি।

২১ মার্চ, ২০২২।