ওয়ালটনের দুই যুগ পূর্তিতে হাজীগঞ্জে শোভাযাত্রা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ইলেক্ট্রনিক সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওয়ালটন’ এর দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা হাজীগঞ্জের আয়োজনে রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ওয়ালটন প্লাজা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ওয়ালটন স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেক্ট্রনিক পণ্য সামগ্রী তৈরি করছে। যা গ্রাহকদের আস্থা আর ভালোবাসার পাশাপাশি দেশীয় ব্র্যা-গুলোর মধ্যে ওয়ালটন দেশের গ-ি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়েছে। বক্তব্য শেষে ওয়ালটন প্লাজা, হাজীগঞ্জের শাখা ব্যবস্থাপক মো. খোরশেদ আলমের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।
এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু নোমান রিয়াজ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল, গ্রামীণ ফোন সেন্টারের পরিচালক দিদারুল ইসলাম প্রমুখ।
ডেপুটি ম্যানেজার মো. আজাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা ছিলেন ডেপুটি ম্যানেজার আব্দুর রহমান, অফিসার সুমন চন্দ্র দে, সুজন ভূঁইয়া ও আব্দুর রহিম, অফিস সহকারী আলমগীর কবির।

২১ মার্চ, ২০২২।