প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরিষদের কেন্দ্রিয় আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মাহমুদুল হাসান (হৃদয়) এবং সাধারণ সম্পাদক হিসেবে সামিউল প্রধানের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য নেতৃবৃন্দ : সহ-সভাপতি মো. রাসেল এবং আক্তারুজ্জামান দিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মানিক মিয়া এবং দপ্তর সম্পাদক মাহবুব হাসান বকাউল।
নবনির্বাচিত সভাপতি মো. মাহমুদুল হাসান হৃদয় চাঁদপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়ন করছেন এবং সাধারণ সম্পাদক সামিউল প্রধান পুরাণবাজার ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়ন করছেন।
নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দু’জনেই কোটা সংস্কার আন্দোলনে চাঁদপুর জেলায় যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সারা দেশব্যাপী আলোড়ন তৈরি করে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হন আকতার হোসেন।
২৯ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা
