হাইমচরে ঢাকাস্থ লামচরি কল্যাণ ট্রাস্টের সেমাই-চিনি বিতরণ

হাইমচর ব্যুরো
করোনা দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি মেনে হাইমচরের লামচরি গ্রামে দুঃস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করেছেন ঢাকাস্থ লামচরি কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দ।
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকায় বসবাসরত হাইমচরের লামচরি গ্রামের বেশকিছু ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকাস্থ লামছড়ি কল্যাণ ট্রাস্ট নামের এই সংগঠনটি প্রতি বছরের মতো এবারও লামচরি গ্রামের প্রায় ৩শ’ দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি বিতরণ করেছেন।
সেমাই চিনি বিতরণকালে কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হাজি আহমেদ আলী গাজী বলেন, এই সংগঠনটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। মানুষের সেবায় আমাদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। করোনার এই দুর্যোগ সময়ে এই সংগঠনটি গরিব-দুঃখী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। আগামি দিনেও যেকোনো ধরনের দুর্যোগ কিংবা বিপদের সময় কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দ মানুষের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টের সদস্য আলহাজ খলিলুর রহমান মোল্লা, আবুল হোসেন মাস্টার, আব্দুস সালাম মাস্টার, আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।
২৯ জুলাই, ২০২০।