চাঁদপুর জেলা পরিষদে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

সজীব খান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল হোসেন, সালাউদ্দিন, আয়শা রহমান, জান্নাতুল ফেরদৌস, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ঈমাম মাও. মনির হোসেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

১৯ অক্টোবর, ২০২১।