কচুয়া শ্রীরামপুর মাদ্রাসায় শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভা

আহসান হাবীব সুমন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, কচুয়া মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রশিদ প্রধান সারা জীবন শিক্ষার আলো ছড়িয়েছেন, শিক্ষার জন্য নিজেকে সবসময় বিলিয়ে দিয়েছেন, গড়েছেন শিক্ষা প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পড়াশুনা করে এ গ্রামকে শহর আধুনিক হিসেবে গড়ে তুলবে। আব্দুর রশিদ প্রধানের রেখে যাওয়া জেষ্ঠ্য সন্তান আমার স্নেহভাজন ভাতিজা নাছির উদ্দিন প্রধান তাঁর প্রয়াত বাবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আব্দুর রশিদ ছিলেন আমাদের জন্য আদর্শবান রাজনীতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের কর্মী গড়ার কারিগর। জীবদ্দশায় নিজের অর্থ বিলিয়ে হাজারো আওয়ামী লীগের কর্মী তৈরি করেছেন।
তিনি সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসার মিলনায়তনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীরামপুর মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নাছির উদ্দিন রাছেলের সভাপতিত্বে মাদ্রাসায় শেখ রাসেলের জন্মদিনের দোয়া মিলাদে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, মাদ্রাসার অধ্যক্ষ নূরে আলম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সওদাগর প্রমুখ।
দোয়া মিলাদের আগে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে চেক বিতরণ করেন।

১৯ অক্টোবর, ২০২১।