স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছ থেকে প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন।
প্রার্থীদের মধ্যে ২ চেয়ারম্যান, ৩৫ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থীসহ মোট ৪৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করবেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী মোবাইল প্রতীক ও প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন প্রধানিয়া আনারস প্রতীক পেয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ সদস্য পদে সাবেক জেলা পরিষদ সদস্য মো. মুকবুল হোসেন মিজি (টিউবওয়েল), মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হাতি), জাকির হোসেন হিরু (বৈদ্যুতিক পাখা), মো. শাহ আলম খান (তালা), মো. ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী (অটোরিক্সা), মো. মাহবুবুর রহমান (উট পাখি), আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘুড়ি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (হাইমচর) ২নং ওয়ার্ড থেকে খোরশেদ আলম (তালা) ও এসএম কবির (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ) ৩নং ওয়ার্ড থেকে মশিউর রহমান মিঠু (তালা), মো. শাহাবুদ্দিন হোসেন (হাতি), মো. মিজানুর রহমান ভূইয়া (ঘুড়ি), আলী আক্কাস (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ড থেকে সাবেক জেলা পরিষদ সদস্য মো. আল-আমিন ফরাজী (হাতি), জসিম উদ্দিন (টিউবওয়েল), মো. রিয়াদুল আলম (তালা), বাদল ফরাজী (উটপাখি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (মতলব উত্তর উপজেলা) ৫ নং ওয়ার্ড থেকে মো. আলাউদ্দিন সরকার (তালা), মিনহাজ উদ্দিন খান (হাতি), মো. হাবিবুর রহমান (বৈদ্যুতিক পাখা), আব্দুল্লাহ মোহাম্মদ ইসা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬ নং ওয়ার্ড থেকে জোবায়ের হোসেন (হাতি), তৌহিদ ইসলাম (টিউবওয়েল), বিল্লাল হোসেন (বৈদ্যুতিক পাখা), আহসান হাবিব প্রাঞ্জল তালা), মো. সালাউদ্দিন (অটোরিক্সা), শামসুল হক (উটপাখি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড মো. জসিম উদ্দিন (তালা), মো. বিল্লাল হোসেন (টিউবওয়েল) ও আ. রব মিয়া (হাতি) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড থেকে মাহবুব আলম (বৈদ্যুতিক পাখা), মো. জাকির হোসেন (ক্রিকেট ব্যাট), মো. মনির হোসেন (টিউবওয়েল), মো. বিল্লাল হোসেন (অটোরিক্সা), মো. ইব্রাহিম খলিল পন্ডিত (তালা) প্রতীক পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে আয়শা রহমান (দোয়াত কলম), জোবেদা মজুমদার খুশি (ফুটবল) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২ নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া) থেকে শামছুন নাহার (দেওয়াল ঘড়ি), নাজমা আক্তার আঁখি (দোয়াত কলম), রোকেয়া বেগম (বই), তাছলিমা আক্তার (ফুটবল) ও রওনক আরা (টেলিফোন) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩ নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে জান্নাতুল ফেরদৌসী (ফুটবল), মুক্তা আক্তার (দোয়াত কলম), রুবি আক্তার (বই), ছকিনা বেগম (মাইক), শিউলি আক্তার (হরিণ) প্রতীক পেয়েছেন।
এদিকে গত রোববার (২৫ সেপ্টেম্বর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিন চেয়ারম্যান পদ থেকে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তারা হলেন- এমএ ওয়াদুদ, তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও মো. নাছির উদ্দিন। এছাড়া যাচাই-বাছাইয়ের দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইউসুফ গাজী মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে প্রার্থীতা বাতিল করা হয়। তিনি পরবর্তীতে আপিল করেন। আপিলও নামঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আপিল গ্রহণকারী কর্মকর্তা।
নির্বাচনের নিয়মানুসারে সর্বশেষ চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত সদস্য পদে ১২জনসহ মোট ৪৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭৬জন। নির্দলীয় এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৭ সেপ্টেম্বর, ২০২২।
