প্রেস বিজ্ঞপ্তি
করোনায় লকডাউন ঘোষণার কারনে গ্রাম-শহরের শ্রমজীবী হতদরিদ্র মেহনতী ও মধ্যবিত্ত পরিবারকে ১ মাসের খাদ্য ও অন্যান্য ব্যয় মিটাবার জন্য নগদে ৫ হাজার টাকা প্রদানের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার-ফ্যাস্টন নিয়ে বাসদের উদ্যোগে মানববন্ধন করা হয়। কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোটে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা বাসদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা নেতা হারুনুর রশীদ।
মানববন্ধনের সাথে অন্যান্য দাবিগুলো উল্লেখ করা হলো- ১. সকল নাগরিকের বিনামূল্যে করোনা আক্রান্তের চিকিৎসা করা এবং টিকার ব্যবস্থা করা, ২. সরকারি উদ্যোগে দৈনিক ১ লাখ লোকের করোনা টেস্ট করা এবং ৩. জাতীয় উদ্যোগে করোনা মোকাবেলার সর্বদলীয় কমিটি গঠন করার কার্যকর উদ্যোগ নেওয়া।
এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা নেতা দিপালী রানী দাস, কবির হোসেন শ্রমিক নেতা মজিদ শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন- সরকারের আত্মম্ভরিতা ও অবহেলার কারনে আজ দেশে করোনা মহামারীতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। ৫-৬ হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে রাস্তায় মানুষের মৃত্যু ঘটছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও লুটপাটের কারনে স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়েছে। মিঠু সিন্ডিকেট, সাহেদ ডা. সাবরিনাদের এখনও বিচার হয়নি। অন্যদিকে চাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে- শ্রমজীবী হতদরিদ্র ও মধ্যবিত্তদের রক্ষা এবং করোনা মহামারীকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সব হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, টেকনিসিয়ানসহ পর্যাপ্ত জনবল নিয়োগ করে সব স্বাস্থ্য সেবকদের নিরাপত্তা ও ভাতা দেয়ার দাবি জানান।
১৩ এপ্রিল, ২০২১।
