চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

সাইফুল ইসলাম
চাঁদপুরে লকডাউনে গরিব ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। এখানে বাজার মূল্যের চাইতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়।
সততা স্টোর নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে দেশের এই লকডাউনে যারা ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এখানে বাজারের চাইতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য পাওয়া যাবে। এখানে চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, চনাবুট, লবণ, ডিম, মুড়ি, চিনিসহ নানা পণ্য পাওয়া যাবে।
উদ্বোধনের সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মো. রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

১৮ এপ্রিল, ২০২১।