চাঁদপুর জেলা ফটোজার্নালিস্টের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এসময় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ সংগঠনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।
পরে বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
দুপুর ২টায় চাঁদপুর পৌরসভার হলরুমে পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। এসময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন পৌর মেয়র।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, দপ্তর সম্পাদক সজীব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া এবং কার্যকরী কমিটির সদস্য গোলাম মোস্তফা।

০৪ এপ্রিল, ২০২৩।