ফরিদগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ ব্যুরো
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে পৌর এলাকার কয়েকটি স্থানে এই পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আ. মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন প্রমুখ।
পৌরসভা কার্যালয় জানায়, মাহে রমজান উপলক্ষে এবার তেল, চিনি, মুসুর ডালের সাথে ১ কেজি ছোলাবুট দেয়া হচ্ছে। পৌর এলাকায় মোট ২ হাজার ৭শ’ ৯২টি কার্ডের বিপরীতে পণ্য দেয়া হচ্ছে।

০৪ এপ্রিল, ২০২৩।