স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে তালতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, সদস্য শেখ আল মামুন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালকে ইফতার মাহফিলের কার্ড প্রদান করা হয়।
০৭ এপ্রিল, ২০২৩।
