চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে বিগত পরিষদ দায়িত্ব হস্তান্তর করেছে। গত রোববার (২৭ ডিসেম্বর) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি একে আজাদ।

তিনি তার বক্তব্যে বলেন, বিগত দিনের সব ব্যর্থতার ভার নিজের কাঁধের উপর নিয়ে সফলতা সবার মাঝে ছড়িয়ে দিলাম। সবার সহযোগিতায় সংগঠনের ব্যাপ্তি আরো ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি। বিগত দিনগুলোর মতো সবাই সংগঠনের কল্যাণে কাজ করবেন।

বিদায়ী সাধারণ সম্পাদক তালহা জুবায়ের পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, কর্যকরি পরিষদের সদস্য বাদল মজুমদার, ইয়াছিন ইকরাম, কোষধ্যক্ষ আবদুর রহমান গাজী, বিদায়ী সহ-সভাপতি এম এম কামাল, কে এম সালাউদ্দিন।

উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সিনিয়র যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য বিমল চৌধুরী, মুহাম্মদ আলমগীর, প্রাক্তন সহ-সভাপতি জামাল হোসেন আখন্দ, সদস্য আনোয়ারুল হক প্রমুখ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী পরিষদের সভাপতি এ কে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের নবনির্বাচিত নতুন পরিষদের সদস্যদেরকে ফুল উপহারের মধ্য দিয়ে সাংগঠনিক কাগজপত্রাদি নবনির্বাচিত পরিষদের সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, চলতি মাসের গত ৯ ডিসেম্বর চাঁদপুর প্রেসক্লাবে সংগঠনের সদস্যদের ভোটে আগামি দু’বছরের জন্য ১০ জন সদস্য নির্বাচিত হন।

২৯ ডিসেম্বর, ২০২০।