বাপসার উদ্যোগে চাঁদপুর সদরের নবাগত ইউএনওকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবাগত নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিদায় নির্বাহী অফিসার কানিজ ফাতিমা, আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, হানারচর ইউনিয়ন পরিষদের সচিব ও বাপসার সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুছ রোকন, সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহিন, নির্বাহী সদস্য মসিউর রহমান রিয়াদ, রাকিবুল হাসান, বেগম তাসলিমা, জসিম উদ্দিন রনি, রাজিব ভক্ত, চাঁদপুর জেলা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাবে সহকারী এসোসিয়েশনের (বাপাকা) সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক রুবেল সরকার প্রমুখ।
২৯ ডিসেম্বর, ২০২০।