স্টাফ রিপোর্টার
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কার্যনিবাহী সদস্য বাদল মজুমদার, তালহা জুবায়ের, সম্মানিত সদস্য এম আর ইসলাম বাবু, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।
