সভাপতি অধ্যক্ষ আযহারুল, সম্পাদক অধ্যক্ষ মেজবাহ, সাংগঠনিক খোরশিদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর রোটারী ক্লাবে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, আমার স্বামী একজন শিক্ষক। তাই আমি শিক্ষকদের চিন্তাভাবনা সম্পর্কে জানি। একজন শিক্ষক স্বামীর জন্য গর্ববোধ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাব্যবস্থার উন্নতিকরণের জন্য কাজ করছেন। প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নতিকরণে সরকার কাজ করছেন। শিক্ষকদের আগে অনেক ভাতা ছিল না, এখন বর্তমান সরকার অনেক ভাতা যোগ করছেন। আমাদের পুরো জাতিকে নিয়ে চিন্তা করতে হবে, তাই সঠিক পরিকল্পনার প্রয়োজন। আমাদের মানসিক ও দৈহিক পরিবর্তন করতে হবে।
উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. তারিক উল্লা, বর্তমান অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাকশিস কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়েত আহমেদ ভূঁইয়া, বাকশিস কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, মতলব সরকারি কলেজে অধ্যাপক ও কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন মাধ্যমিক স্তরের সভাপতি প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিঞা, প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর হোসেন।
চাঁদপুরের অনেক বিদগ্ধ ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায়ে, শিক্ষকদের পেশাগত মান বাড়াতে এবং সর্বোপরি শিক্ষার সার্বিক উন্নয়নে এ পর্যন্ত যারা কাজ করেছেন তাঁদের অনেকেই মৃত্যুবরণ করেছেন বা অবসর গ্রহণ করেছেন কিংবা বয়সের কারণে অসুস্থতায় রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শিক্ষক আন্দোলনের অতীত, বর্তমান ও ভবিষৎ এর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন, আসন্ন বাকশিস সম্মেলনের গুরুত্ব অনুধাবন ও আগামি দিনের সঠিক নেতৃত্ব প্রদানে নতুন মুখ চিহ্নিতকরণে চাঁদপুর জেলার ৪৮টি বেসরকারি কলেজের সকল শিক্ষকগণের উপস্থিতিতে হাজিগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবিরকে সভাপতি, সদরের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খোরশেদ আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেন নেতৃবৃন্দ।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নতুন সভাপতি অধ্যক্ষ আজহারুল কবির, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। সম্মেলনে জেলার প্রায় ৪০টি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
১২ ডিসেম্বর, ২০২১।
