চাঁদপুর জেলা বাপসার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


সজীব খান
বাংলাদেশ ইউনয়িন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদে চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাপসার সহ-সভাপতি বশির উল্ল্যাহ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্ল্যাহ খান শাহীন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য মো. গোলাম মোস্তফা শামীম, মোহাম্মদ ইমাম হোসেন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন সোহাগ, গৌতম চন্দ্র, মো. মানিক মিয়া, সোলায়মান মিয়া, আবুল কালাম তপদার, মো. ওয়ালীউল্ল্যাহ, মোহাম্মদ ফররুখ আহাম্মদ, দুলাল চন্দ্র ঘোষ, মো. মাইনুল ইসলাম, আজহারুল হক গাজী, মাহমুদ আমিন, নাছির আলম মশিউর রহমান রিয়াদ, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, রামপুর ইউপি সচির রাকিবুল হাসান খান প্রমুখ।