স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী, রোগ মুক্তি ও চলমান আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে চাঁদপুর জেলা বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক আ. মান্নান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মো. ইব্রাহিম জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
১৭ আগস্ট, ২০২২।
