চাঁদপুরের রাজপথ রক্তে লাল হতে প্রস্তুত
……. শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার
দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নগ্ন হামলা এবং নারায়নগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য। তাই রাজপথেই রক্ত দিব। আমি রাজপথে সর্ব প্রথম রক্ত দেব, আপনাদের গুলি আমি বুক পেতে নেব। আমার চাঁদপুরের ভাইয়েরা রাজপথ রক্তে লাল হতে প্রস্তুত রয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসের মাঝি, সদও উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন।
০৪ সেপ্টেম্বর, ২০২২।
