চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া

বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যু

প্রেস বিঞ্জপ্তি
বাংলাদেশ জাতীয়াতাবাদী দল ঢাকা মহানগরী শাখার সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, বৃহত্তর ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করে গতকাল বুধবার চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে চিশতিয়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।